PFD Hero of the Day: রাইডার সাদমানের উপস্থিত বুদ্ধিতে বাঁচল একটি গলে যাওয়া কেক
📍 পিকআপ: বসিলা, মোহাম্মদপুর 📍 ডেলিভারি: ইব্রাহিমপুর 🗓️ তারিখ: ২৮ জুন, ২০২৬
আজকের গল্পটি শুধু একটি ডেলিভারির নয়, বরং তাৎক্ষণিক সিদ্ধান্ত, উপস্থিত বুদ্ধি এবং দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ।
কী ঘটেছিল?
প্রতিদিনের মতো আজও রাইডার আইডি ২৭৪ — সাদমান এর দায়িত্বে ছিল একটি কেক ডেলিভারি। কেকটির পিকআপ টাইম ছিল দুপুর ১২টা। তবে কিছু কারণে মার্চেন্ট প্রায় ৪৫ মিনিট দেরিতে কেকটি হ্যান্ডওভার করেন।
কেক নিয়ে ইব্রাহিমপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর মিরপুর-১০ এলাকায় পৌঁছে রাইডার লক্ষ্য করেন, অতিরিক্ত গরমের কারণে কেকটি সামান্য গলে যেতে শুরু করেছে। তখন সময় দুপুর ১:২৫ মিনিট, আর কেকটি অবশ্যই দুপুর ২টার মধ্যে কাস্টমারের কাছে পৌঁছাতে হবে।
সংকট মুহূর্তে সমাধান
বিষয়টি সঙ্গে সঙ্গে মার্চেন্টকে জানানো হয়। কিন্তু সেই অবস্থায় কেক নিয়ে মার্চেন্টের কাছে ফিরে যাওয়াও সম্ভব ছিল না। এমন সংকটময় মুহূর্তে রাইডার হাল না ছেড়ে সমাধান খুঁজতে থাকেন।
ঠিক তখনই তিনি দেখতে পান, একটি দোকানে ডিপ ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে। তিনি দ্রুত দোকানদারের কাছ থেকে একটি পলিথিন সংগ্রহ করেন, ফ্রিজের বরফগুলো একত্র করেন এবং কেকের বক্সটি বড় একটি পলিথিন দিয়ে মুড়ে নেন। এরপর বরফগুলো বক্সের নিচে সুন্দরভাবে সাজিয়ে একটি অস্থায়ী কুলিং সিস্টেম তৈরি করেন।
ফলাফল
আলহামদুলিল্লাহ, এই উপস্থিত বুদ্ধির কারণেই কেকটি আর গলেনি এবং নির্ধারিত সময়ের মধ্যেই সম্পূর্ণ নিরাপদ অবস্থায় কাস্টমারের হাতে পৌঁছে যায়। 💙🚚
এমন রাইডাররাই প্রমাণ করেন — PFD শুধু পার্সেল ডেলিভারি করে না, আমরা মানুষের বিশেষ মুহূর্তগুলোও যত্নের সাথে পৌঁছে দিই।
👏 রাইডার আইডি ২৭৪ — সাদমান কে জানাই আন্তরিক ধন্যবাদ ও সম্মান।
আপনার গুরুত্বপূর্ণ পার্সেল বা কেক নিশ্চিন্তে পাঠাতে চান?
এখনই জয়েন করে পোস্ট করুন → [PFD Delivery Service – Dhaka]